আদালতের নির্দেশে ইজিএম করবে ফার কেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৩ ১১:০২:৪৬
পুঁজিবজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ করার লক্ষ্যে আদালতের নির্দেশে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণের জন্য হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত এই নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা বোর্ড ওই বৈঠক অনুষ্ঠানের সময়সূচি ও স্থান চূড়ান্ত করেছে।
নির্দেশ অনুসারে, ফার কেমিক্যালের পাশাপাশি এসএফ টেক্সটাইলকেও ইজিএম এবং পাওনাদারদের সাথে বৈঠক করতে হবে।
আগামী ১১ মে, বুধবার সকাল সাড়ে ১১ টায় ফার কেমিক্যালের ইজিএম এবং বেলা ১ টায় পাওনাদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।
আগামী ১০ মে, মঙ্গলবার রাজধানীর নিকেতনে এসএফ টেক্সটাইলের ইজিএম ও পাওনাদারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














