কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-২৩ ১৫:২৩:১৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ২৬৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০২ পয়েন্টে

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস