ওয়ান ব্যাংক পারপেচুয়াল বন্ডের টাকা তুলে দিলো ইউসিবি ইনভেস্টমেন্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৩ ২২:২৩:২১


পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের টাকা তুলে দিয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লেসমেন্ট এজেন্ট হিসেবে ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকা তুলে দিয়েছে। আজ তার সমাপনী আনুষ্ঠান করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

ওয়ান ব্যাংক এর হেডকোয়ার্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনযুর মফিয, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগিরসহ দু্ই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড – দেশের শীর্ষস্থানীয় এবং দ্রুতবর্ধনশীল ইনভেস্টমেন্ট ব্যাংকদের মধ্যে অন্যতম একটি ব্যাংক, যার যাত্রা শুরু গত বছর। এক বছরে কোম্পানিটি তার অভিজ্ঞ টিম এর সাথে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সর্বস্তরে পৌছাতে সক্ষম হয়েছে এবং দক্ষতার সাথে তহবিল সংগ্রহ করে দেশের সব শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং উক্ত শিল্প এর স্টেকহোল্ডারদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

অ্যারেঞ্জার তহবিল সংগ্রহ করতে অক্ষম হলে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড চ্যালেঞ্জটি গ্রহন করে তহবিলটি অতি স্বল্প সময়ে সফলভাবে সংগ্রহ করে কাজটি সম্পন্ন করেছে।