সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৬ ১১:৩০:৫৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৬০ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন ‍সুজ ১ কোটি ৬৭ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১২৪ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকমের ১০৫ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৯৭ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৮ লাখ ১ হাজার টাকার, আমরা টেকনোলজির ৭২ কোটি ৭৪ লাখ ৪ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৭০ কোটি ৫ লাখ ৪৬ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৪৬ কোটি ১৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস