সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-২৬ ১১:৪৫:৪৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের দর বেড়েছে ১৪ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্সের দর বেড়েছে ১৪ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– খুলনা পাওয়ারের ১০.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৭২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.০৭ শতাংশ, ফরচুন সুজের ৮.৯৫ শতাংশ, এটলাসের ৮.৭৭ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৮.১৩ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ৮.০৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস