লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৭ ১০:৩৭:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫৯ টাকা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাড়িঁয়েছে ১৮.১৩ টাকায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১১ মে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস