লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৭ ১৫:২৮:৩৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯২ কোটি ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লেনদেন হয়েছে ৬৭ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকার।
৪৩ কোটি ৯২ লাখ ৮৭হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, ফু-ওয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম, সোনালী পেপার, আমরা টেকনোলজি ও স্কয়ার ফার্মা লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













