লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৮ ১৫:৪০:৫৮


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৮ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিমের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকার।

৩৯ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিস, বিডিকম, ওরিয়ন ফার্মা, বিডি ল্যাম্পস, আমরা টেকনোলজি, সোনালী পেপার ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস