লেনদেনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৫:৩৪:১০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭১ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ৬২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকার।

৫৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ হোলসিম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস