দর বৃদ্ধির শীর্ষে নর্দার্ন জুট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৬:১৮:৩৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ন জুট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৬৭১ বারে ৮০ হাজার ৭০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৪৮ বারে ২০ লাখ ৮৬ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৩০২ বারে ৩ লাখ ৬৩ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৫.৪০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.২৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.২৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৫.০৮ শতাংশ, তিতাস গ্যাসের ৫.০৫ শতাংশ, কপারটেকের ৪.৫৩ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস