দর পতনের শীর্ষে ডাচ বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৬:২৬:৩৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫০ বারে ৩ লাখ ৩০ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি৩ হাজার ৩৯২ বারে ১ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ১৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১৮ বারে ১ লাখ ৯ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, এটলাস বাংলাদেশের ১.৯৯ শতাংশ, এমবি ফার্মার ১.৯৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১.৯৮ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৮ শতাংশ, পেপার প্রসেসের ১.৯৮ শতাংশ, এপেক্স ফুডের ১.৯৭ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













