লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১৫:২৮:৫৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮১ কোটি ৯৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬০ লাখ ৫৭ হাজার টাকার।

২৬ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রভাতী ইন্স্যুরেন্স , বিডি ল্যাম্পস, সোনালী পেপারড্রাগন, ড্রাগন সোয়েটার, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ফার্মা ও লাফার্জ হোলসিম লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস