দর পতনের শীর্ষে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১৫:৫৮:৪০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। ফান্ডটি ৮ বারে ২৬ হাজার ৬০০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৬ বারে ১ লাখ লাখ ২০ হাজার ১২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০১ বারে ৫২ হাজার ৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিডি অটোকারের ১.৯৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৯৭ শতাংশ, নর্দার্ন জুটের ১.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ১.৯৭ শতাংশ, সাবমেরিন ক্যাবলের ১.৯৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৯৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতে ১.৯৬ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













