দুইটি সহযোগী প্রতিষ্ঠান করবে ইউসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-৩১ ১২:৫৪:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দুইটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুটির একটি হংকংয়ে এবং একটি মালয়শিয়ায় প্রতিষ্ঠা করবে। হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠানে ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোশিত মূলধন থাকবে। অন্যদিকে মালয়শিয়ায় সহযোগী প্রতিষ্ঠানের জন্য কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার হবে।
ইউসিবি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














