লেনদেন শুরু প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-৩১ ১৬:৩২:১৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১২ বারে ৪৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩৪ বারে ৭২ লাখ ৬৯ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ৯২১ বারে ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ৬০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলোর ৫.৮৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৩০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৭১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.২৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৩.৭৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













