নিজস্ব ওএমএস আনতে ডিএসইর সাথে চুক্তি করলো ব্র্যাক ইপিএল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-৩১ ১৬:৫৯:৩০
দেশের শীর্ষ প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) নিয়ে আসছে। এই জন্য দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ব্যবহার করতে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ডিএসইর কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব আইটি মইনুল ইসলাম এবং ডিএসই এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
এপিআই ব্যবহার করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের নিজস্ব ইন্টারফেস ব্যবহার করে হাউসের ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সরাসরি ট্রেড করতে পারবে। এছাড়াও, উভয় এক্সচেঞ্জে এপিআই শেয়ার করায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তার ক্লায়েন্টদের আরও সহজ ও উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তার গ্রাহকদের উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আর এপিআই শেয়ারিং নেতৃস্থানীয় এ ব্রোকারেজ ফার্মকে তার পরিষেবাগুলি আরও প্রসারিত করার সুযোগ করে দিবে।
এর আগে গত ৩১ জানুয়ারি সিএসইর ঢাকা অফিসেও এপিআই এর বিষয়ে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














