সিএপিএম আইবিবিএল ফান্ডের কর্পোরেট উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-০৪ ১৫:২৩:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের এক কর্পোরেট উদ্যোক্তা ১০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্পোরেট উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে ৪ কোটি ৫৫ লাখ ইউনিট রয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানটি ১০ লাখ ইউনিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত ইউনিট বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস