সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১৩:০৯:২১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৪৭ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৬৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৬১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৫৮ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকার, ফরচুন সুজের ৫০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৩ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা এবং জেমিনি সী ফুডের ৩০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













