লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৫:৩৭:৩৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৩ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৫ লাখ ২৬ হাজার টাকার।
১১ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মা, ডরিন পাওয়ার, বেক্সিমকো ফার্মা ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













