এইচআর টেক্সটাইলের আয় বেড়েছে ৩০%
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৯ ০৮:৪৮:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে (জানুয়ারি-মার্চ,২২) তিন মাসে কোম্পানির আয় বেড়েছে ২৯ দশমিক ৩৭ শতাংশ।
কোম্পানি সূত্র মতে, (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানিটির টার্নওভার হয়েছে ৭০ কোটি ৫০ লাখ ১৪ হাজার ৭৬৮ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৬৬ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫২১ টাকা। এসময়ে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ১ হাজার ৯৬১ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৮ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ২২৩ টাকা।
এ সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছে মুনাফা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৮৩২ টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ২ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫১০ টাকা।
এই সময়ে শেয়ার ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৯ পয়সা (রিস্টেটেড) ছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ৮২ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














