দর পতনের শীর্ষে ওয়ান ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৫ ১৫:৪৯:৫৩
ঈদুল ফিতরের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১ বারে ৪৪ লাখ ৬৮ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেমিনী সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫৫ বারে ৭৭ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০২ বারে ৫৪ হাজার ৩০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৫৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৩৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৯৬ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৮৭ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৩.৮৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













