ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৫ ১৬:০২:১৯
ঈদুল ফিতরের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির ১৫ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোস্যাল ইসলামি ব্যাংকের ৫ কোটি ২০ লাখ টাকার।
এছাড়া, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ১৩ হাজার টাকার, নাহী অ্যালুমিনিয়ামের ৩৫ লাখ ৪৫ হাজার টাকার, কর্ণফুলীর ২৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৫ লাখ ২৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২২ লাখ ৯৪ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৫ লাখ ৮০ হাজার টাকার, সি-পার্লের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, পদ্মা লাইফের ১৪ লাখ ৫৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৪ লাখ ৫০ হাজার টাকার, এইচআর টেক্সের ১০ লাখ ৬৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮ লাখ ১০ হাজার টাকার, বিডি ওয়েল্ডিংয়ের ৭ লাখ ৭৫ হাজার টাকার, কপার টেকের ৬ লাখ ৯ হাজার টাকার, আমরা টেকের ৫ লাখ ৯৭ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













