দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফরমুলেশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১০ ১৫:৪১:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩২৪ বারে ৯ লাখ ৫৯ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭১৬ বারে ৫ লাখ ২৫ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২৬ বারে ২৯ লাখ ৬৫ হাজার ৫৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ডায়িংয়ের ৯.৫৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৫৮ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৭.৭৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৮৯ শতাংশ, আইএফআইএল-১ম মিউচুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৯৬ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের৫.৮৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













