লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১২ ১৫:২৯:৩৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।  ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২ লাখ ৯২ হাজার টাকার।

৩৩ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এসিআই ফর্মুলেশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, আরডি ফুড, ওরিয়ন ফার্মা, সালভো কেমিক্যাল, আইপিডিসি ফাইন্যান্স, ইস্টার্ন হাউজিং ও ইউনিক হোটেল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস