দর পতনের শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৮ ১৫:৪৬:৪৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ হাজার ৮৪ বারে ৩২ লাখ ৮১ হাজার ৮২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এসিআই ফর্মুলেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩৩ বারে ৬ লাখ ৭৪ হাজার ৪৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৭ বারে ২ লাখ ৬৬ হাজার ৭২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এডিএন টেলিকমের ৪.৯১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৯১ শতাংশ, আইপিডিসির ৪.৯০ শতাংশ, জেনেক্সের ৪.৯০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৯০ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৮৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস