দর বৃদ্ধির শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২২ ১৫:৪০:৪৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮২ বারে ২৪ লাখ ২২ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৯২ বারে ৪ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার ৯৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৭ বারে ৫ লাখ ৭০ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ২.৪৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.২৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২.১৯ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১.৫৩ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১.৩৬ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর ১.২৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস