অর্থমন্ত্রীর কঠোর নির্দেশনায় সূচকের ব্যাপক উত্থান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৫:৩৮:০০
অর্থমন্ত্রী রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে কঠোর নির্দেশনায় ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা ৮ কার্যদিবস পর বাড়লো সূচক। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৩ টির, দর কমেছে ১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩ কোটি ২৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৮২ কোটি ২১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













