দর বৃদ্ধির শীর্ষে এস আলম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৫:৫২:৩২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪৪ বারে ২৩ লাখ ১৫ হাজার ২০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১৩৮ বারে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৭ বারে ৫ লাখ ৭০ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিডের ৯.৫২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.২৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.২১ শতাংশ, এমবি ফার্মার ৮.৬৯ শতাংশের, ফাইন ফুডসের ৮.১২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৮.০৩ শতাংশ এবং জেএমআই হসপিটালের শেয়ার দর ৭.৬০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস