দর পতনের শীর্ষে এবি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৫:৫৭:৩২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১২ বারে ৯ লাখ ৭৯ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৬৯ বারে৬ লাখ ৫০ হাজার ৬০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০ বারে ৩ লাখ ৭৪ হাজার ৮৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আরামিট সিমেন্টের ৪.৯৪ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৮৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৭৬ শতাংশ, আমান ফিডের ৪.৬৩ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৪০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস