সার্কিট ব্রেকার ঠেকালো সূচকের পতন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১৫:২৩:২৮
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, দর কমেছে ৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৬ কোটি ০১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫১৩ কোটি ১১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













