দর বৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৫:৩৪:৫৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৪০ বারে ৮২ লাখ ২৯ হাজার ৭৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ১ লাখ ৪১ হাজার ৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪৩৯ বারে ৩৭ হাজার ১৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্সের ৯.৯০ শতাংশ, মনোস্পুল পেপারের ৯.৮০ শতাংশ, আরডি ফুডের ৯.৬৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৫২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.২২ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৭৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৮.৪৯ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













