সূচকের উত্থান ধারায় ফিরেছে পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৫:১৭:৩৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, দর কমেছে ১৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস