দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৫:৩৭:০৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৭৭৯ বারে ২৮ লাখ ৫১ হাজার ৭১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৫৮৩ বারে ১১ লাখ ২৯ হাজার ৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ৯৭২ বারে ১ লাখ ৯ হাজার ৫০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কর্ণফুলি ইন্সুরেন্সের ৮.১৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.১২ শতাংশ, আইএফআসি ব্যাংকের ৬.৬৬ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫.৫৫ শতাংশ, সোস্যাল ইসলামি ব্যাংকের ৫.১৮ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













