ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৫-৩১ ১৬:৪৪:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬০ লাখ ০৬ হাজার ৬৯৫টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ৪১ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকার আইপিডিসির এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস