দর পতনের শীর্ষে স্যোশাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০১ ১৬:০৩:১০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৫ বারে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯ বারে ৮৪ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৯ বারে ৮ লাখ ৩০ হাজার ৮৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জিলবাংলা সুগারের ১.৯৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৯৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৮৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৭৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ১.৬৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস