সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৪ ১১:২৬:৫৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ দশমিক ০১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিংশাইন টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পেপার প্রসেসিংয়ের ২৬.২৯ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ২৬.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ২৫.১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২২.৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ২২.১৭ শতাংশ, বিডিকমের ২১.৪০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস