সাপ্তাহিক দর পতনের শীর্ষে এক্সিম ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০৪ ১১:৩৯:১৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৯ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসজিআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ৫ দশমিক ৬৯ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এস আলমের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিকন ফার্মার ৩.০২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৯২ শতাংশ, সোনালী পেপারের ২.৩৩ শতাংশ, ক্রাউন সিমেন্টের ২.২১ শতাংশ, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ২.১২ শতাংশ, বিচ হ্যাচরির ২.০৬ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার দর ২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













