সাপ্তাহিক দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১১ ১১:০৩:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৬ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ লাখ ৩৫ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– শেফার্ডের ৭.৭৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৭৮ শতাংশ, রতনপুর স্টিলের ৬.৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৩৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫.২৬ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৫.১৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













