লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১২ ১৫:১৩:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকার।

২০ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বিডিকম লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, সালভো কেমিক্যাল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস