সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই ফরমুলেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৩ ০৯:৫৬:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ নতুন সহযোগী কোম্পানির অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে এসিআই এগ্রোকেম লিমিটেড। নতুন এই  সহযোগীর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। এই সহযোগী প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা এসিআই ফরমুলেশনের।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে এসিআই ফরমুলেশন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস