লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৩ ১৫:১৭:৩৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।  ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৬ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের লেনদেন হয়েছে ২৮ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকার।

২৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এসিআই ফর্মুলেশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, বেক্সিমকো লিমিটেড, বিডিকম, সালভো কেমিক্যাল, কাশেম ইন্ডাস্ট্রিজ ও নাহি অ্যালুমিনিয়াম লিমেটড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস