১ ঘণ্টায় লেনদেন ১৯৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১১:১১:৩৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩১৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩ টির, দর কমেছে ১০৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৪ কোটি ৫৬ লাখ ২৩ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৮১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, দর কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













