লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৪ ১৫:২৭:১৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকার।
২৫ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেড, মুন্নু ফেব্রিক্স, প্রভাতী ইন্স্যুরেন্স , আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, পিপলস্ ইন্স্যুরেন্স ও সালভো কেমিক্যাল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













