উত্থানে ফিরেছে সূচক, বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৫ ১৫:৩৩:০২


চার কার্যদিবস পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, দর কমেছে ১৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৬৮ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১ টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর। সিএসইতে ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস