সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-১৬ ১০:৪৯:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে বিনিয়োগ করবে। এল এস্কয়ারের চার কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , এস্কয়ার নিট আরও দুটি সহযোগী প্রতিষ্ঠানে পূর্বে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানগুলো হতে উত্তলোনের মাধ্যমে তা “এল স্কয়ার লিমিটেড” নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড
এর মধ্যে এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড থেকে তিন কোটি ৭৫ লাখ টাকা এবং এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড থেকে এক কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














