এক্সেলসিওর সুজের পর্ষদকে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৬-১৯ ২০:৪৭:৪৯


ওভার দ্য কাউন্টার মার্কেটের এক্সেলসিওর সুজ লিমিটেডের পর্ষদকে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

অন্যথায় ১৫ জুলাইয়ের পর কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হবে।

গত ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সেলসিওর সুজের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের মালিকানা মাত্র ৬ দশমিক ৩০ শতাংশ। সেটি এখন বাড়িয়ে ৩০ শতাংশ ধারণ করতে বলা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ