পিপলস লিজিংয়ে চেয়ারম্যান নিয়োগ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২০ ১০:২৮:১৫
দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহেদ ফেরদৌসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৯ সালে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৪ দফা তা বাড়ানো হয়েছে। সবশেষ আগামী ২১ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














