ইস্টার্ন ব্যাংকের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২০ ১৩:২৫:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংকের এক মনোনীত পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মনোনীত পরিচালক মিসেস সেলিনা আলীর কাছে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৭৭১টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ১ কোটি ৫৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই মনোনীত পরিচালক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস