দর বৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২০ ১৫:৪৪:৪১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১৪৪ বারে ২ হাজার ৮৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৫৬ বারে ৮ লাখ ৫৩ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কেডিএস এক্সসোসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৫৪ বারে ২১ লাখ ২ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও ৩.১৭ শতাংশ, জেএমআই হসপিটালের ৩.১৪ শতাংশ, হাক্কানি পাল্প এন্ড পেপারের ২.৯৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২.৫ শতাংশ, ক্রাউন সিমেন্টের ২.২৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১.৯৮ শতাংশ, পদ্মা লাইফের ১.৮৯ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













