টানা পতনের সাথে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২১ ১৫:২২:০৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন  ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ২৮২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ৫১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪ টির, কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির দর। সিএসইতে ৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস